স্বজন নিবাস প্রকল্পের সদস্য হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই মুসলিম ধর্মাবলম্বী হতে হবে। আমাদের প্রকল্পের মূল কাঠামো এবং সামাজিক পরিবেশ মুসলিম কমিউনিটির ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের আলোকে সাজানো হয়েছে। এই নীতিমালাটি প্রকল্পের সকল সদস্যের জন্য সমানভাবে প্রযোজ্য।
সময়সীমা: প্রতি মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ রাত ১২টার মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে।
জরিমানা: ২০ তারিখ রাত ১২টার পর কিস্তি পরিশোধ করলে প্রতি অ্যাকাউন্টের জন্য ১০ টাকা বিলম্ব ফি বা জরিমানা ধার্য করা হবে। পরবর্তী মাসে কিস্তি প্রদানের সময় বকেয়া কিস্তির সাথে উক্ত জরিমানা পরিশোধ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: প্রতি মাসের ২১ তারিখ সংগৃহীত অর্থ 'স্বজন নিবাস' অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তাই সময়মতো কিস্তি পরিশোধ করা বাঞ্ছনীয়।
অ্যাকাউন্ট স্থগিত: কোনো সদস্য টানা ০৪ মাস কিস্তি প্রদানে ব্যর্থ হলে তার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
পুনঃনিবন্ধন: বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হলে 'স্বজন নিবাস' কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। অনুমোদনের প্রেক্ষিতে, পূর্বের সকল বকেয়া কিস্তির সাথে প্রতিটি অ্যাকাউন্টের জন্য ২০০ টাকা জরিমানা প্রদান করে পুনরায় সদস্যপদ সক্রিয় করতে হবে।
কোনো সদস্য প্রকল্প থেকে বেরিয়ে যেতে চাইলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে:
আবেদন: সংশ্লিষ্ট মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে 'স্বজন নিবাস' পরিচালনা কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করতে হবে।
সময়কাল: আবেদন গ্রহণের দিন থেকে ৯০ দিন (৩ মাস) অপেক্ষমাণ সময় হিসেবে গণ্য হবে। আবেদন করার ১০০তম দিনের মধ্যে সকল হিসাব বুঝিয়ে দেওয়া হবে।
শর্তাবলি: স্বেচ্ছায় প্রস্থানকারী সদস্য কোনো লভ্যাংশ প্রাপ্য হবেন না এবং মোট জমাকৃত মূল টাকা থেকে প্রশাসনিক চার্জ (Administration Charge) বাবদ ৩% কর্তন করা হবে।
স্বজন নিবাস একটি সম্মিলিত সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প। এই প্রকল্পের অর্থ থেকে কোনো সদস্য, অন্য কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে ঋণ প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুতরাং, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ঋণ সংক্রান্ত কোনো আবেদন বা অনুরোধ পরিচালনা কমিটির নিকট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উপসংহার: স্বজন নিবাস-এর প্রতিটি সদস্য এই গঠনতন্ত্র মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। সদস্যদের সম্মিলিত অংশগ্রহণ ও শৃঙ্খলা রক্ষাই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে বড় প্রকল্পের রূপান্তরের মূল চালিকাশক্তি।
Swajan Nibash Hotline: 09633456547
E-mail: swajannibash@gmail.com
Address:
W/E-11, Ferozshah 4207,
Akborshah Thana,
Chittagong ,Bangladesh.